সৌদির সাথে বাইডেনের ফোনকল - The News Lion

সৌদির সাথে বাইডেনের ফোনকল

 


দি নিউজ লায়নঃ           প্রেসিডেন্ট হয়ার পর প্রথমবারের মতো সৌদি বাদশাহ সালমানের সঙ্গে ফোনালাপ করেছেন জো বাইডেন। যুক্তরাষ্ট্রের পুরনো এই মিত্রের সঙ্গে সম্পর্ক পুনরুদ্ধারের নতুন পদক্ষেপ হিসেবেই এই ফোনালাপ করেছেন তিনি। হোয়াইট হাউজ জানিয়েছে, ফোনালাপে তিনি বৈশ্বিক মানবাধিকার ও আইনের শাসনের গুরুত্বের বিষয়টি আবারও নিশ্চিত করেছেন।  


পাশাপাশি দুই নেতা মার্কিন যুক্তরাষ্ট্র এবং সৌদি আরবের মধ্যকার দীর্ঘকালীন অংশীদারিত্ব নিয়ে এবং ইরানপন্থী গোষ্ঠীগুলিও সৌদি আরবকে দেওয়া হুমকি নিয়ে কথা বলেছেন।  বাইডেন বাদশাকে বলেন, তিনি দ্বিপাক্ষিক সম্পর্ককে যতটা সম্ভব শক্ত ও স্বচ্ছ করার চেষ্টা করবেন। দুই নেতা সম্পর্কের ঐতিহাসিক প্রকৃতি নিশ্চিত করেছেন এবং পারস্পারিক উদ্বেগ ও আগ্রহের বিষয়গুলোতে একসঙ্গে কাজ করতে সম্মত হয়েছেন।  


 তুরস্কে সৌদি কনস্যুলেটের ভেতর সাংবাদিক জামাল খাশোগিকে হত্যার ঘটনায় মার্কিন গোয়েন্দা তদন্ত রিপোর্ট দেখেই এই ফোনালাপ করেন বাইডেন। ওই রিপোর্টে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান অভিযুক্ত হতে পারেন বলে জানা গেছে।  হোয়াইট হাউজের পাঠানো বিবৃতিতে খাশোগির নামের উল্লেখ দেখা যায়নি। সেখানে মার্কিন প্রেসিডেন্ট সৌদি-আমেরিকান অ্যাক্টিভিস্ট মিস. লওজেইন আল-হাথলওলের মুক্তির কথা উল্লেখ করেছেন।  তিনি তিন বছর আটক থাকার পরে এই মাসেই ছাড়া পেয়েছেন। তবে ভ্রমণ নিষেধাজ্ঞা ও গণমাধ্যমে কথা না বলার শর্তে। 

 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.